শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ারীকে আটক করা হয়েছে।

শুক্রবার(২৫ জুলাই)রাতে উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সৈয়দপুর মিস্ত্রি পাড়া এলাকার জাবেদ আলীর ছেলে তৈয়ব আলী (৪৫) ও বাদশা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক।

জানা যায়, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রহিম।

পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, তারা দুজন দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা করে আসছিলেন। পরে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২৫০ গ্রাম গাঁজা ও ৬৫ পিচ ইয়াসা ট্যাবলেটসহ তাদের আটক করেন।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো মইম উদ্দিন বলেন, সেনাবাহিনীর অভিযানে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ