শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সেলিম মিয়া (৩০) নামের এক ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার সেলিম মিয়া মৃত ফকির উদ্দিনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর সালমান। সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এক ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, “গতকাল একটি প্রতারণা মামলায় এজাহারনামীয় আসামিকে সেনাবাহিনী গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ