শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

নীলফামারীতে মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে মারধরের দায়ে গোলাম রব্বানী (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রাজিব মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে এ শাস্তি দেওয়া হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রব্বানী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু জানান, দক্ষিণ রাজিব গ্রামের গোলাম রব্বানী ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। গত দুই-তিন মাস ধরে অতিরিক্ত টাকা আয়ের আশায় তিনি অনলাইনে জুয়া খেলা শুরু করেন। সেখানে তার ব্যবসার পুঁজি ও বাড়িতে জমানো টাকা শেষ হয়ে যায়। শুক্রবার রব্বানী জুয়া খেলার টাকা জোগাড় করতে বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তার মা-বাবা এতে বাধা দেয়।

এ সময় সে তার বাবাকে গালাগাল করার পাশাপাশি তার মাকে মারধর করেন। পরে এ ঘটনায় তার মা-বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, ‘মাকে মারধরের দায়ে ১৮৬০ এর ৩৫৫ ধারায় অভিযুক্ত যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ