শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’

নীলফামারী প্রতিনিধি / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নীলফামারীর ডোমারে ধ্রুবতারা বিতর্ক পরিষদের আয়োজনে এবং জেলা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’। টানা তিন দিন ধরে ডোমার উপজেলার ১৬টি স্কুলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর পর্দা নামে।

ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয় বোড়াগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ আজহারুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। বিচারক মণ্ডলীতে ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা নিয়মিত বিটিভি ওয়ার্ল্ডের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।

ধ্রুবতারা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ বিন আমিন সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোলেমান আলী, প্রভাষক, নীলফামারী সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ।

আয়োজকরা জানান, তরুণদের মাঝে যুক্তিবাদী মনোভাব, স্বাধীন চিন্তা ও সুন্দর উপস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। সমাপনীতে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জয় লালা রংপুর, কারমাইকেল কলেজের নিয়মিত বিতর্কি ও ধ্রুবতারা বিতর্ক পরিষদের সদস্য সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ