শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নীলফামারীতে অধ্যক্ষসহ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয় রিপোর্ট / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নীলফামারী জেলায় একজন অধ্যক্ষসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তিনজন ও বুধবার রাতে নয়জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর ইসলাম জীবন (২২), ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি রকি ইসলাম (৩৬), জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম (৩৬), নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান (৪১) এবং সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ কনক (৫২)।

এছাড়া ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদুল ইসলাম (৪০), একই উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০), ডোমার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ ইসতিক (৩৭), জলঢাকা উপজেলার মৎস্যজীবী লীগের আহ্বায়ক এনায়েত হোসেন মুরাদ (৫৫), ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল (২৫), কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও বড়ভিটা কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন বসুনিয়া (৫২) এবং একই উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক পিয়ারুল ইসলাম (৩০)।

এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার (এসপি) এএফএম তারিক হোসেন খান জানান, গ্রেপ্তারদের নামে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ