শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

নাসির-আকবরদের হাত ধরে এনসিএলের টানা ২য় শিরোপা জিতেছে রংপুর

স্পোর্টস ডেস্ক / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

এনসিএল টি-টোয়েন্টি মানেই যেন রংপুরের জয়জয়কার। প্রথম আসরের পর দ্বিতীয় আসরের শিরোপাও ঘরে তুললো আকবর আলীর দল। ফাইনালে খুলনা বিভাগের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই টপকে গেছে নাসির হোসেনরা।

দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে বড় রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাসির হোসেন। ফাইনালেও ইনিংস উদ্বোধন করতে নেমে বোঝালেন অভিজ্ঞতার মূল্য। খুলনার বোলারদের কোনো সুযোগই দেননি তিনি। প্রায় একশো পঞ্চাশ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন রংপুরের এ ব্যাটার।

এদিন নাসিরকে বেশ দারুণ সঙ্গ দিয়েছেন জাহিদ জাভেদ। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৯ ওভারে ৬১ রান। ২৪ বলে ৫ বাউন্ডারিতে ২৭ রান করে জাভেদ ফিরলে ভাঙে সেই জুটি। নাসির ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৩১ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় রংপুর।

এরপর বাকি কাজটুকু সেরেছেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলী। জয়ের জন্য রান বেশি প্রয়োজন না থাকায় রয়েসয়ে খেলেছেন তারা। রংপুরের জয় নিয়ে মাঠ ছেড়েছেন নাঈম ও আকবর। ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন নাঈম, আকবরের সংগ্রহ ১৫ বলে অপরাজিত ১৯ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ইমরানুজ্জামানের উইকেট হারায় খুলনা। আরেক ওপেনার সৌম্য সরকার খোলস ছেড়ে বেরই হতে পারেননি। ২২ বলে খেলেছেন মাত্র ৮ রানের ইনিংস। মাঝে এনামুল হক বিজয় ফিরেছেন রান আউট হয়ে।

আফিফ হোসেন ধ্রুব দুই ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ১০ বলে ১৪ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

তবে খুলনাকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন মিঠুন ও মৃত্যুঞ্জয়। ৩২ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৪ রান করেছেন মিঠুন। মৃত্যুঞ্জয় খেলেছেন ১৩ বলে দুটি করে বাউন্ডারি ও ছক্কায় ২৪ রানের ক্যামিও।

রংপুরের হয়ে ২ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। নাসুম আহমেদ, নাসির হোসেন করেছেন ছয়ের নিচে ইকোনমিতে বোলিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ