শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নতুন নোটের ছবি নিয়ে তোলপাড়, সত্যতা কী?

ডেস্ক নিউজ : / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

ঈদুল আজহার আগেই বাজারে আসছে নতুন নোট। এসব নোট থেকে বাদ পড়ছে শেখ মুজিবুর রহমানের ছবি। যুক্ত হবে জুলাই গ্রাফিতিসহ দেশের ঐতিহ্য। তবে বাজারে নোট আসার আগেই নতুন নোটসদৃশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল এসব ছবি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে অনেকে। বিশেষ করে, ২০ টাকার একটি নোটে দেখা গেছে কান্তজিউ মন্দিরের ছবি। যেটি আগে ষাটগম্বুজ মসজিদের ছবি ছিল। অনেকে অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান, ড. ইউনূস, মাহফুজ আলমসহ অনেকের ছবি। যদিও এসব ‘মিম’ তথা মজার ছলে ছড়ানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নোটের ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো সত্য নয়। প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয় খুব কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয়।

যখন বাজারে আসবে সবাই দেখতে পাবেন।

শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না; এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না।

এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন, প্রাণী প্রভৃতির ছবি থাকবে।

টাকায় মসজিদ-মন্দির-প্যাগোডার মতো ধর্মীয় স্থাপনার ছবি থাকবে কি না, তা জানতে চান এক সাংবাদিক। এ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা রয়েছে সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক বা মন্দিরই হোক, সেখানে আমরা কোনো পার্থক্য দেখছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ