শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ধানমণ্ডি ৩২-এ আনা হয়েছে গরু, হবে ভূরিভোজ

ডেস্ক নিউজ / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর ধানমণ্ডি-৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে একটি গরু এনেছেন উৎসুক জনতা। তারা জানিয়েছেন, গরু জবাই করে সেখানে ভূরিভোজ করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমণ্ডি-৩২-এ একটি গরু আনতে দেখা যায়। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমণ্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই গরু দিয়ে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো ধর্ম থাকবে না। দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।

বুধবার রাত থেকে শুরু হয় শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার কাজ। আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভাঙার কাজ শুরু হয়। হাজারো উৎসুক জনগণ উপস্থিত রয়েছে ধানমণ্ডি-৩২-এ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ