শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ধর্ষণ নয়, পুলিশের হেফাজতে এসে অস্বীকার কিশোরীর—বগুড়ার আর কে ট্রাভেলসের ঘটনায় নতুন মোড়

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বগুড়ার দূরপাল্লার পরিবহন ‘আর কে ট্রাভেলস’-এর এক চালকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করা হলেও, পুলিশের হেফাজতে এসে ওই কিশোরী ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। এতে আলোচিত এ ঘটনায় নতুন মোড় নিয়েছে।

জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তথ্যের ভিত্তিতে ১৩ অক্টোবর (সোমবার) রাতে ঢাকাগামী পথে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আর কে ট্রাভেলস-এর চালক সোয়াইব হাসান ওরফে সাকিব (২৮)-কে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাকে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গাবতলী থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসে আর কে ট্রাভেলসের একটি বাস। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে দশম শ্রেণির ওই ছাত্রী ও তার এক বন্ধু বাসে ওঠেন। দুপুর আড়াইটার দিকে বগুড়ার বনানী এলাকায় পৌঁছালে যাত্রীরা সবাই নেমে যান। এরপর চালক ও সহকারীরা মেয়েটির বন্ধুকে ভয় দেখিয়ে নামিয়ে দেন এবং চালক বাসে মেয়েটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয়রা মেয়েটিকে ঠনঠনিয়া টার্মিনালে নিয়ে আসেন এবং সেখানে কাউন্টার থেকে তাকে ঢাকাগামী আরেকটি বাসে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।

তবে পুলিশের হেফাজতে এসে ওই কিশোরী ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “ভিকটিম ধর্ষণের কথা অস্বীকার করেছেন। পরিবার যেভাবে মামলা দেবে, আমরা সেভাবেই তদন্ত করব।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে— কেন ধর্ষণের শিকার হওয়া কিশোরী মোটর শ্রমিক নেতাদের মাধ্যমে পুলিশের কাছে এলেন, আর পুলিশের হেফাজতে আসার পরেই কেন অভিযোগ অস্বীকার করলেন।

উল্লেখ্যঃ এই সংবাদ প্রকাশ পাবার আগ পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোন অভিযোগ বা মামলা হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ