শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

কলম্বোতে উত্তেজনায় ভরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ১৬ রানে।

এদিন প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার পারভেজ হোসাইন ইমন। তার ব্যাট থেকে আসে ৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন তৌহিদ হৃদয়।

২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩২ রানে থেমে যায় স্বাগতিক শ্রীলংকার ইনিংস। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত-মিরাজরা।

ইনিংসে শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ রান আসে মিডল অর্ডার ব্যাটার জানিথ লিয়ানাগের ব্যাট থেকে। ৭৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন কুশাল মেন্ডিস। কামিন্ডু মেন্ডিস করেন ৩৬ রান।

মাঝারি লক্ষ্য তাড়া করে লংকানদের ধীরে ধীরে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন জানিথ লিয়ানাগে। ভয়ংকর হয়ে উঠেছিলেন তিনি। টাইগার বোলারদের সমানে পিটিয়ে ব্যবধান কমিয়ে জয়ের আশা জাগান এই ব্যাটার।

কিন্তু লিয়ানাগের সেই আশা ভঙ্গ করেন বা-হাঁতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনিংসের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে কট অ্যান্ড বোল্ড করে লিয়ানাগেকে প্যাভিলিয়নে পাঠান মোস্তাফিজ।

আজকের ইনিংসে বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুটি উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব। একটি করে সিংহ শিকার করেন মেহেদী হাসান মিরাজ, শামীম হোসাইন ও মোস্তাফিজুর রহমান।

এদিন পাঁচ লংকান ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলোদেশি স্পিনার তানভীর ইসলাম।

এই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। সেদিনই নির্ধারিত হবে কাদের হাতে উঠবে জয়ের ট্রফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ