শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ’ আদালতে ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে এ মন্তব্য করেন তিনি। এসময় বার বার একই কথা বলতে থাকেন সুমন।

এদিন জুলাই আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার মো. রিয়াজ হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

গ্রেফতার দেখানোর অপর আসামিরা হলেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

এদিকে, শুনানি চলাকালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য স্যান্ডুইচ ও ড্রাই ফুড নিয়ে আসেন তার আইনজীবী মহসিন রেজা। তাকে সেই খাবার দেওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চান এই আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শুনানি শেষে আসামিকে আদালত খাবার দেওয়ার বিষয়টি নাকচ করেন।

এ বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা বলেন, আসামিকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবর স্যান্ডুইচ ও ড্রাই ফুড আদালতে নিয়ে আসি। তবে আদালত তাকে এই খাবার দেওয়ার অনুমতি দেননি। আসামি একজন বয়স্ক ব্যক্তি, নানা অসুখে জর্জরিত। এজন্য তাকে প্রতিদিন সময় করে খাবার খাওয়াতে হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, জুলাই অভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক মো. রিয়াজ। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ