শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জানিয়ে দূতাবাসের বিবৃতি

ডেস্ক নিউজ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

গাজায় চলমান ইসরাইলি বর্বতার প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ। রাজধানীর গুলশানের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ঘটনায় ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করছে মার্কিন দূতাবাস।

সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকা এবং সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে মার্কিন দূতাবাস এদিন বিকালের জনসেবা সীমিত করবে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

বিবৃতিতে দূতাবাস আরও জানায়, মনে রাখতে হবে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলেও তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়ানো উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। সেই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। এছাড়াও স্থানীয় অনুষ্ঠানসহ নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করা উচিত।

এ ক্ষেত্রে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জযুক্ত মোবাইল ফোন বহনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ