শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ড্র দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছে বাংলাদেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

১২ বছর পর গলে কোনো টেস্ট ড্র হলো। ২০১৩ সালে আগের ঘটনাটিও ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার, মাঝে চলে গেছে ২৬ ম্যাচ। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে।

ম্যাচ যে ড্র-এর দিকে এগুবে সেটা বোঝাই যাচ্ছিলো। গত দিনের বিকেলের মতো নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে দেখেশুনেই ব্যাটিং করছিলেন। মাঝে বৃষ্টি হানা দিয়ে ম্যাচের ফল ড্রয়ের দিকেই ঠেলে দিয়েছে। বৃষ্টি শেষে শান্ত সেঞ্চুরি করে ৬ উইকেটে ২৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন। জিততে হলে দিনের বাকি ৩৭ ওভারে ২৯৬ রান করতে হতো শ্রীলঙ্কাকে। অর্থাৎ ওভারপ্রতি ৮ রান করতে হতো স্বাগতিকদের। বাংলাদেশের প্রয়োজন ছিল ১০ উইকেট।

টেস্ট এবং পঞ্চম দিনের উইকেটের বিবেচনায় সমীকরণটা শ্রীলঙ্কার জন্য কঠিনই। তবুও দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা মিলে ইতিবাচক শুরুই করেছিলেন। তবে চা-বিরতিতে যাওয়ার আগে তাদের দুজনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম। চা-বিরতিতে শেষে ফিরে অনেকটা ড্রয়ের জন্যই ব্যাটিং করছিলেন দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাদের দুজনের ব্যাটিং দেখে সেটারই ইঙ্গিত মিলেছে। শেষ পর্যন্ত তারা ‍দুজনও আউট হয়ে গেছেন। একটু পর দুই দলের অধিনায়ক শান্ত ও ধনঞ্জয়া ডি সিলভা ড্র মেনে নিলে কয়েক ওভার থাকতেই খেলা শেষ হয়।

প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে সেরা উইকেট শিকারী ছিলেন স্পিনার নাঈম, অপরদিকে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে সেরা রান সংগ্রাহক ও ম্যাচ সেরা হয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯৫ ও ৮৭ ওভারে ২৮৫/৬ ডি. (নাজমুল ১২৫, সাদমান ৭৬, মুশফিক ৪৯; থারিন্দু ৩/১০২)। শ্রীলঙ্কা: ৪৮৫ ও ৩২ ওভারে ৭২/৪ (নিশাঙ্কা ২৪, কামিন্দু ১২*, ডি সিলভা ১২*; তাইজুল ৩/২৩, নাঈম ১/২৯)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ