শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্রের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

স্থানীয় রিপোর্ট / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

নীলফামারীতে জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. সাইমুন সাকিবের সভাপতিত্বে বক্তৃতা দেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সাকিব মাহমুদুল্লাহ, সদস্য সচিব হাসান রাজা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল প্রমুখ।

বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার এক সাহসী পদক্ষেপ। কিন্তু এই বিপ্লবের এক বছর হয়ে গেলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ