শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী

ডেস্ক নিউজ / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

হামজার সঙ্গে আছে তার পরিবারের সদস্যরা। শেফিল্ড শিল্ডের এই ফুটবলারকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে হাজির হয়েছেন শত শত মানুষ। সাংবাদিক থাকবেন না, তাও তো হয় না! সব মিলিয়ে ভিড় লেগেছে ওসমানী বিমানবন্দরের গেটে।

হামজাকে ফুল দিয়ে বরণ করে নিবে বাফুফের এক্সকিউটিভ কমিটির একটা দল। বিমানবন্দর থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম থাকবে।

হামজা এসেছেন প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে। শিলংয়ে ২৫ মার্চ ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। আইনি জটিলতা মেটার পর এই ম্যাচের জন্য হামজাকে রেখেই দল ঘোষণা করেন হাভিয়ের ক্যাবরেরা।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের আগে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন। লেস্টার সিটির যুব দলে তার বেড়ে উঠা। সিনিয়র ক্যারিয়ার এখানেই শুরু করেছেন, লেস্টারের সঙ্গে এখনও চুক্তিও আছে। যদিও মাঝে ধারে বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে খেলেছেন তিনি। এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ