শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

জাতীয় দলে অভিষেকের আগেই কোচ হলেন আকবার

মোঃ আব্দুল্লাহ আনন্দ, স্পোর্টস ডেস্ক / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জাতীয় দলের সুযোগ না পেলেও মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডে লেভেল–২ ক্রিকেট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন যুব বিশ্ব কাপ জয়ী অধিনায়ক আকবার৷

ইতোমধ্যেই হাতে ধরে এসেছে দেশে ক্রিকেটে একমাত্র সাফল্য বিশ্বকাপের ট্রফি। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সাবেক অধিনায়ক ও যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার । জাতীয় দলে সুযোগ কম থাকায় এবার নিজেকে প্রমাণের জন্য কোচিং কে বেছে নিয়েছেন আকবর। সেই লক্ষ্যেই ইংল্যান্ডে সম্পন্ন করেছেন লেভেল–২ ক্রিকেট কোচিং কোর্স।

লেভেল–১ কোচিং হলো ক্রিকেট কোচিংয়ের প্রাথমিক ধাপ, যেখানে নতুনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান অর্জন করা যায়। সেই যোগ্যতা অর্জনের পরেই লেভেল–২ কোর্সে অংশ নেওয়া সম্ভব। লেভেল–২ মূলত কলেজ, যুব বা মধ্যম স্তরের খেলোয়াড়দের প্রশিক্ষণে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। এই কোর্সে থাকে ব্যবহারিক কর্মশালা, মূল্যায়ন এবং পরিকল্পনা, দক্ষতা অর্জন, শারীরিক বৃদ্ধি–পরিপক্বতা ও একজন কোচের ভূমিকাসহ নানা বিষয়ে বিস্তৃত পাঠ।

২০২০ সালের দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ তার নেতৃত্বেই জয়ের জয় করে বাংলাদেশ৷

তার নেতৃত্বে ওই সময়ের খেলা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীরা জাতীয় দলের জার্সি গায়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছে। এছাড়াও অভিষেক হয়েছে একাধিক ক্রিকেটারের৷তবে তেমন কোন সুযোগ পাননি তিনি, তাইতো নিজেকে প্ররমানের করা হয়নি তার৷

এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে যেমন নিজেকে উন্নতি করতে পারবে আকবার। ঠিক তেমনি আগামীতে কোচ হিসাবে নিজেকে উন্নতি করতে সাহায্য করবে এই কোর্স৷

বাংলাদেশ ক্রিকেটে ২৩ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিংয়ে হাতেখড়ি নেওয়া আকবর আলী নিঃসন্দেহে ব্যতিক্রমী উদাহরণ৷ যা আগামী দিনে ক্রিকেটারদের কোচ হতে আগ্রহ যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ