শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতার দাঁত ভাঙার ঘটনায় আটক ছাত্রদল নেতা ছেড়ে দিল নিউইয়র্ক পুলিশ

ডেস্ক রিপোর্ট / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়ার দাঁত ভেঙে যাওয়ার ঘটনায় আটক ছাত্রদল নেতা রিয়াজ আহমেদকে ছেড়ে দিয়েছে নিউইয়র্ক পুলিশ।

শুক্রবার জাতিসংঘের অধিবেশন চলাকালে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতা রিয়াজের ঘুষিতে ছাত্রলীগের হৃদয় মিয়ার একটি দাঁত ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ রিয়াজকে আটক করে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি নেতারা।

এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপি নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাদের স্বাগত জানাতে জাতিসংঘের সামনে জড়ো হন।

ড. ইউনূসের আগমনের প্রতিবাদে একই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে সমাবেশের ঘোষণা দিলেও বিএনপির শোডাউনের মুখে বেশিক্ষণ টিকতে পারেননি। আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদারের নেতৃত্বে বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীরা সংঘর্ষের খবর শুনে হোটেলে ফিরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ