শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ছাত্রলীগের মিছিল হলেই ওসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। ছাত্রলীগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে সড়ক-মহাসড়কসংলগ্ন থানার পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে টার্গেট করে নাশকতার নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন পয়েন্টে এরই মাঝে দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালায় সংগঠনটি। এতে দাউদকান্দি ও সদর দক্ষিণ এলাকায় পৃথক ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় ১ সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আমি নিজেই নিয়মিত সড়কে থাকছি। জেলা পুলিশের সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে। মহাসড়কে অপরাধ প্রবণতা রুখতে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, মহাসড়কে ছাত্রলীগের অপতৎপরতা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তাদের ঝটিকা মিছিল, নাশকতা ঠেকাতে না পারলে ওসি পদ থেকে প্রত্যাহার হতে হবে। তাই দিন-রাত মহাসড়কে প্রচুর সময় দিচ্ছি।

দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে আমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছি। মহাসড়কে টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ সুপার কঠোর নির্দেশনা দিয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কারও দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ