শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

হাত-পায়ের রগ কাটা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রের নাম শামীম মাকসুদ খান জয় (২৬)। শামীম মাকসুদ খান জয় বরিশালের বাবুগঞ্জের শহীদুল হক খানের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে নগরের বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকার কাছে বসবাস করতেন।

তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক পাশ করেছেন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে মোবাইলে একটি কল পেয়েছিলেন এবং মাকে জানান, তিনি ফোন করা ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পাশাপাশি তিনি জানান, চাকরির ইন্টারভিউতেও যাবেন। মুঠোফোন বাসায় রেখে গিয়েছিলেন। বের হওয়ার এরপর থেকেই তার খোঁজ মেলেনি।

এ নিয়ে বন্দর থানার এসআই মনিরুল করিম বলেন, রোববার বিকেলে স্থানীয়রা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়। এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল তাদের আওতাধীন ভেবে লাশ উদ্ধার করে, তবে পরবর্তীতে ওই এলাকা বন্দর থানার অন্তর্ভুক্ত বলে নিশ্চিত হলে রাত ২টার দিকে লাশ বন্দর থানায় হস্তান্তর করা হয়। তখনই পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে শামীমের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, নিজেই আত্মহত্যা করেছেন, নাকি কেউ ডেকে নিয়ে খুন করেছেন, নাকি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন—এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিবারও স্পষ্ট করে বলতে পারছে না, কীভাবে এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ