শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

গাবতলীতে নতুন নির্মিত ব্রিজের দু’পাশের রাস্তা ভেঙে দুর্ভোগে এলাকাবাসী

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার হতে সুখানপুকুর যাওয়ার একমাত্র সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সম্প্রতি নির্মিত একটি ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুরুজ বাজারের পশ্চিম পার্শ্বে প্রায় তিন মাস আগে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। তবে নির্মাণের অল্প সময়ের মধ্যেই ব্রিজের দু’পাশের সড়ক ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন শত শত মানুষ চরম ভোগান্তি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

পথচারী ও ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নিম্নমানের কাজের কারণেই ব্রিজের দু’পাশের রাস্তা অল্প সময়েই ভেঙে গেছে। এতে এলাকাবাসীর একমাত্র যোগাযোগের সড়কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার এবং টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ