শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান-অটো ভ্যান সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অটো ভ্যানচালক। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা সদরের চাম্পাটুলি গ্রামের নবাব আলীর ছেলে রকি মিয়া (৩০), একই এলাকার মোনসের আলীর ছেলে হামিদুল ইসলাম। তারা ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে। এছাড়া আহত ভ্যানচালক রবিউল ইসলাম একই এলাকার আব্দুল বাকি মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, রংপুর থেকে একটি কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় একটি অটো ভ্যান উল্টো পথে আসছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অটো ভ্যানকে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ