শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ক্রীড়াঙ্গনে যেন দলীয় মতাদর্শের বিভাজন না থাকে। ক্রীড়াঙ্গন অবশ্যই রাজনীতি মুক্ত হওয়া উচিত।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। এখন সময় এসেছে সেসব প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার। আমাদের দেশকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলার অনেক ক্রীড়ানুরাগী মানুষের স্মৃতিচারণ করেন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ