শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ক্রিকেট দলের ওয়ানডেতে নতুন অধিনায়ক মিরাজ

ডেস্ক রিপোর্ট / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত আর তার দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুম মিটিংয়ের পর দৈনিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক পরিচালক। তিনি জানান, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ানডে নেতৃত্বে থাকতে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নির্বাচন করতে হয়েছে।

বোর্ড পরিচালক গণমাধ্যমে জানান ওয়ানডে অধিনায়ক হিসেবে আপাতত এক বছরের জন্য মিরাজকেই বেছে নিয়েছে বোর্ড। তবে তার পারফরম্যান্স, নেতৃত্বগুণ ও দল পরিচালনায় সফলতা বিবেচনায় নিয়ে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স, ঠাণ্ডা মাথার চিন্তাভাবনা ও দলের মধ্যে ভালো সমন্বয় গড়ে তোলার দক্ষতার কারণে মিরাজকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।

এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়ক থাকলেও ওয়ানডে নেতৃত্বেও মিরাজকে স্থায়ীভাবে বিবেচনায় আনা হলো। আগামী মাসে শ্রীলঙ্কার মাঠে সিরিজ দিয়েই মিরাজ তার নতুন দায়িত্ব শুরু করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ