শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ক্রিকেটার জাহানারার যৌন হেনস্তার অভিযোগ তদন্তে কমিটি

স্পোর্টস ডেস্ক / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলম যৌন হেনস্তার যে অভিযোগ তুলেছেন, সেটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৮ নভেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তিন সদস্যের এই অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এর আগে গত ৬ নভেম্বর ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক ইউটিউব সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেন, তিনি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং তাওহীদ মাহমুদের হাতে যৌন হয়রানির শিকার হন। তার দাবি, বিষয়টি তিনি বিসিবিকে জানালেও কোনো প্রতিকার পাননি।

জাহানারার এই সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক তোলপাড় আলোচনা। পরবর্তীতে আরও কয়েকজন নারী ক্রিকেটার মুখ খুলে বিভিন্ন অভিযোগ তোলেন। বর্তমানে জাতীয় দলে থাকা কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

নারী ক্রিকেটারের যৌন হয়রানির এই ইস্যুতে সরব হয়েছেন জাতীয় পুরুষ দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। আওয়াজ তুলেছেন সাবেক তিন অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিম। জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দোষীদের যথাযথ শাস্তি দাবি করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ