শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ উপজেলা বিএনপির শুভেচ্ছা মিছিল ও পথসভা 

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চূড়ান্ত মনোনয়ন নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ঘোষিত হওয়ায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার(৩ নভেম্বর) উপজেলার দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঝর্নার মোড়ে পথ সভা করে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু,কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ

এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের সাঃ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, কৃষকদের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক,স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন ও পলাশ ইসলাম, বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,যুবদলের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, যুবদলের সদর ইউনিয়ন সভাপতি মাহুবার রহমান বাদশা, চাঁদখানা ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক হাবিব সহ ৯ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্হিতি ছিল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, গফুর সরকারের মার্কা সবার মার্কা, বিএনপি’র প্রতিটি সৈনিকের এই মার্কা।আমাদের ধানের শীষের পক্ষ হয়ে প্রতিটি পাড়া মহল্লায় ঘরে ঘরে যেতে হবে ধানের শীষকে বিজয়ী করতে গেলে।

গফুর সরকারকে সংসদে পাঠিয়ে দিয়ে কিশোরগঞ্জের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং কিশোরগঞ্জে ক্ষুদ্র ক্ষুদ্র কলকারখানা গড়ার মাধ্যমে জীবন জীবিকার উন্নয়ন ঘটাবো আমরা এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ