শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনমুখী সাধারণ সভা

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ইউনিয়ন সংগঠনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় কিশোরগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর হাইস্কুলে ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির উপস্হিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক জাকারিয়া সরকার দোদুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,

আরোও বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সদস্য শহিদুল ইসলাম ও সোহেল রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমি জিয়ার সৈনিক আমি বিএনপিতে পদ নিয়েছি কমিটমেন্ট করেছি এবং আমার কমিটমেন্ট অনুযায়ী মাঠে কাজ করবো।আমি ১৯ দফায় বিশ্বাসী, জিয়াউর রহমানের ১৯ দফার রাজনীতি জনগনের কাছে পৌছায় দিবো।আজকে গোটা বিশ্ব বিএনপিকে মধ্যম পন্থার উদারনীতি দল বলে জানে কারন এই দলের মধ্যে স্পষ্ট বলা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামি মূল্যবোধে বিশ্বাসী।

সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, অনেকের জন্ম হয়নি বিএনপি প্রতিষ্ঠার আগে তারা আবার বিএনপিকে নিয়ে কথা বলে,আমরা উত্তর দেইনা বলে সাহস পাচ্ছে, ভদ্রতার একটা সীমা আছে ।আগে ১৫০ টাকার শার্ট পরে আন্দোলন করছিলো এখন ৩ কোটি টাকার গাড়িতে বের হয়, জনগন কি বোঝে না সবই বুঝে,আমাদের উচিত বিভিন্ন দলের অপকর্মের কথা সাধারন মানুষ অব্দি পৌছা।

অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী,২নং ওয়ার্ডের সভাপতি সেলিম,৩নং ওয়ার্ডের সাঃ সম্পাদক আফজাল হোসেন,৪ নং ওয়ার্ডের সভাপতি নজরুল,সাঃ সম্পাদক আজানুর,৫ নং ওয়ার্ডের সাঃ সম্পাদক এমদাদুল,৬ নং ওয়ার্ডের সভাপতি নুর আমিন,৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক,সাঃ সম্পাদক জাহেদুল,৮ নং ওয়ার্ডের সভাপতি আবু মুছা,৯ নং ওয়ার্ডের সভাপতি মোসলেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ