শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সচেতনতা বাড়াতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ 

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাম এলাকার বিদ্যালয়ের ৬০০ ছাত্রীকে স্যানিটারী ন্যাপকিন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্তরে ‘স্বাস্থ্য সচেতনতায় নারীর জীবনে সুস্থতার নতুন দিশা’ স্লোগান নিয়ে ছাত্রীদের মাঝে এ স্যানিটারী ন্যাপকিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

মেলাবর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে ও শিক্ষক আফজালুল হকের সঞ্চালনায় আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী  কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন, প্রতিষ্ঠানের সভাপতি সাইফুন্নাহার, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জেলা পরিষদের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়।

পরে হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্লাটফরম ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রীদের ব্ল্যাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা হয়। হিমোগ্লোবিন ডিজিটাল রক্ত প্লাটফরম দিকগুলো উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী  কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ