শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সততা চর্চায় ও সততায় গড়ে তুলতে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে পানিয়ালপুকুর স্কুল এন্ড কলেজে সততা ষ্টোরটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আ. ফ. ম শাওনুল হক শাওন।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারি অধ্যাপক হেলাল মাহমুদ ও সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোনহাজিল ইসলাম ও জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মালেক। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা-সততা সৃষ্টিতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা ষ্টোরটি স্থাপন করা হয়।

এর আগে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পিবিজিএস স্কীমের চেক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির ২০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রত্যেককের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা, নজরুল প্রতিযোগিতা, রচনা, গান, আবৃত্তি, ফুটবল, বউচি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কারও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ