শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে বাশঁঝাড় থেকে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ 

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২২ সেপ্টেম্বর) সকালে ১১ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদরিয়ার পার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানায়, কিশোরগঞ্জ থানার বড়ভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভেলার পাড়া গ্রামে  আফতাব হাজির বাঁশ বাগানের মাঝে  বড়ভিটা জলঢাকা পাকা রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাত (৫৫) বছর বয়সী পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি মুসলিম সম্প্রদায়ের বলে পুলিশ মনে করছে। পরনে হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচরে নগদ ৪৯ হাজার ৭ শত ৫০টাকা পাওয়া গেছে।তিনি মুসলিম সম্প্রদায়ের বলে পুলিশ মনে করছে। ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল  ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ