শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির পাত্র বিতরণ 

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানুল হকের সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী  কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীনসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীগণ। জেলা পরিষদের অর্থায়নে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এদিকে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী করতে অভিনব আইডিয়া হাতে নিয়েছে প্রশাসন। গ্রামের প্রত্যন্ত এলাকার আর্থিক অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের প্রাথমিক পড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্রসহ শিক্ষা উপকরণ। প্রাথমিকের শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী করতে অভিনব আইডিয়াটির স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্রসহ শিক্ষা উপকরণ পেয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা আনন্দিত। তারা শপথ করেছে মিথ্যা কথা বলবে না, স্কুলে প্রতিনিয়ত যাবে, সঠিকভাবে পড়াশুনা করবে, কারো সাথে ঝগড়া করবে না, তারা মানুষের মত মানুষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ