শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে দাদার মৃত্যু

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে আঘাত পেয়ে দূর সম্পর্কের দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ান নামে ওই ব্যক্তি মারা যায়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শান্ত পাড়া মোড়ে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সোমবার রাত ১০ টার দিকে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শান্তপাড়া মোড়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারি হয়। এসময় দূর সম্পর্কের দাদা দেওয়ান দুই ভাইয়ের মারামারি থামাতে গেলে তাদের ধাক্কায় পাঁকা রাস্তা পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তাকে এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু দেওয়ান (৬৫) গদা উচাপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শান্তপাড়া গ্রামের দুই চাচাতো ভাই আজিজুল ইসলামের ছেলে মিলন ও জাহেদুল ইসলামের ছেলে বাদশার মধ্যে পারিবারিক কলহ নিয়ে হাতাহাতি হয়। এ সময় গদা উচাপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে দেওয়ান বাজার শেষে বাড়ি ফিরছিল। এসময় তাদের হাতাহাতি দেখে তিনি তা থামাতে গেলে তাদের ধাক্কায় পাঁকা রাস্তায় পড়ে যায় দেওয়ান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ