শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জে জুলাই পুনর্জাগরণে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে শপথ গ্রহণ করলেন নারী ও পুরুষরা। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  দেশব্যাপি জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিযষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহি উদ্দিন। এ অনুষ্ঠান হতে ভার্চুয়ালি শপথ পাঠের সময় কিশোরগঞ্জ উপজেলায় অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন। এসময় উপস্থিতিদের চোখে মুখে ফুটে উঠে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের স্বপ্ন।

পরে স্থানীয়ভাবে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি কস্তা, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, দি রেড জুলাইয়ের কিশোরগঞ্জ কমিটির আহবায়ক মোতালেব হোসেন, জুলাই অভ্যুত্থানে আহত সিয়াম হোসেন ও জয়িতা মরিয়ম বেগম।

শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনে গান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ