শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের রনচন্ডী ইউনিয়নে ১৫০ জন হিন্দু ধর্মালম্বীর বিএনপিতে যোগদান

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডী ইউনিয়নে দেড় শতাধিক হিন্দু ধর্মালম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১১ নভেস্বর) সন্ধ্যায় বাফলা প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ এ আয়োজন করা হয়।

সভায় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাঃসম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু,  রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন খান বাদশা, সাঃ সম্পাদক মোশফেকুর রহমান (জুয়েল)

এছাড়া রনচন্ডী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে করে বলেন,আপনাদের পূজায় যাতে কেউ আচার আচরণে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা কাজ করেছি। কিশোরগঞ্জ কে শিক্ষা নগরী,যোগাযোগ ব্যবস্হা,কর্মসংস্হান সৃষ্টি, চিকিৎসা ব্যবস্হা সহ বিভিন্ন বিষয়ে উন্নতি করনে ব্যবস্হা গ্রহন করা হবে বলে ঘোষণা করেন তিনি।পরিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে, শ্রী কনক চন্দ্র সরকার,চান কিশোর,তপন চন্দ্র, কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে ১৫০ জন হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ