শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঐতিহ্যের নামে অশ্লীলতা–নৌকা বাইচকে ঘিরে বেহায়াপনার আসর!

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বগুড়ার শেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে বসানো গ্রামীণ মেলায় চলছে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর। স্থানীয় প্রশাসনের লিখিত অনুমতি ছাড়াই প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এসব কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এক যুগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। এবছরও ২৭ আগস্ট থেকে শুরু হয় প্রতিযোগিতা, উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসানো হয় সপ্তাহব্যাপী মেলা।

কিন্তু মেলায় দোকানপাট না বসে যাদু প্রদর্শনীর নামে তিনটি প্যান্ডেলে চলছে খোলামেলা নাচ-গান। টাঙ্গাইল ও যশোরের নিষিদ্ধ পল্লী থেকে আনা মেয়েদের দিয়ে এসব নাচ-গান চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পাশাপাশি চলছে অবৈধ জুয়া ও লটারির ব্যবসা। খাজনার নামে দোকানিদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগও উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নৌকা বাইচ গ্রামের একটি আনন্দ উৎসব হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি এ আয়োজনকে অসামাজিক কার্যকলাপে পরিণত করেছেন। তরুণরা এসব দেখে বিপথগামী হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে মেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক ও সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব দাবি করেন, এখানে শুধু যাদু খেলা দেখানো হচ্ছে, অশ্লীল নাচ-গান নয়।

এ বিষয়ে শেরপুর থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান জানান, মেলার অনুমতি নেওয়া হয়নি। সেখানে অশ্লীলতা চললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ