শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে অধিনায়ক লিটন দাসের সঙ্গে উড়াল দিয়েছেন আরও ৮ ক্রিকেটার। বাংলাদেশ সময় ১০ টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন তারা।

প্রথম ধাপে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস, শেখ মাহেদী হাসান, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে আছেন টিম ম্যানেজমেন্টের চার সদস্য।

বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শিরোপা জিতেই দেশে ফিরতে চায় লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি এবং ঐরকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই যাচ্ছি।’

জাকের আরও বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এরজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

দ্বিতীয় ধাপে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন টিম ম্যানেজমেন্টের সদস্য সহ আরও ১৪ জন। তারা দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ