শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

এবার গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্থানীয় রিপোর্ট / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।

গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ঝুনাগাছ চাপানি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুস সাত্তার নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।

নব্য যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি রেজাউল করিম, ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মাসুদ রানা। তাদের নেতৃত্বে আরো কয়েক জন নেতা কর্মী যোগদান করেন।

এ প্রসঙ্গে যোগদানকারীরা জানান, ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দ্বীন কায়েমের উদ্দেশে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।

উক্ত অনুষ্ঠানে যোগদানকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, আমরা জামায়াতের নীতি নৈতিকতা ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ