শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ছাত্রদলের হেল্প ডেস্ক

স্থানীয় রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সমস্যা ও ভোগান্তি দূর করতে নীলফামারী ছাত্রদল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে শুরু হাওয়া এইচএসসি পরিক্ষার্থীদের কেন্দ্র করে নীলফামারী সরকারি কলেজের সামনে স্থাপন করা হয়েছে ছাত্রদলের হেল্প ডেস্ক।

এই হেল্প ডেস্ক এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, খাবার পানি ও মাক্স বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য প্যান্ডেল তৈরি করে চেয়ার দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে চেয়ার দিয়ে বসার ব্যবস্থার সাথে খাবার পানি, স্যালাইন বিতরণ করা হয়।

নীলফামারী সরকারি কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, পানি সরবরাহ, প্রয়োজনীয় কলম-পেন্সিলের ব্যবস্থা ও তথ্য সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সেজন্য আমাদের এই আয়োজন।

নীলফামারী সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রদল সবসময় পাশে থাকবে। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এ সেবা কার্যক্রম চালাচ্ছি।

হেল্প ডেস্ককে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তির ছাপ দেখা গেছে। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ