দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা এবং ইনবক্স আইটি সল্যুশনস লিমিটেডের চেয়ারম্যান আবু সায়েম অর্জন করেছেন সম্মানজনক আইপিএ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভারস) অ্যাওয়ার্ড ২০২৫। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাই সিটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসা, উদ্যোক্তা, সংস্কৃতি ও নেতৃত্ব সম্মেলন ২০২৫-এ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
এই আয়োজনে দেশের বিনোদন, সংস্কৃতি ও ব্যবসা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব ,কণ্ঠশিল্পী মনির খান,অভিনেতা পীরজাদা হারুনসহ আরও অনেকে। অনুষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান অংশ নেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের সম্মেলনে ইনবক্স আইটি সল্যুশনস লিমিটেড কো-স্পনসর হিসেবে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটি অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে সহযোগিতা ও সমর্থন দিয়ে পুরো ইভেন্টকে সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইনবক্স আইটি সল্যুশনস দীর্ঘদিন ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কাজ করে আসছে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরি, আইটি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মার্কেটিং সেবায় ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে।
রংপুরের সন্তান আবু সায়েম প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি প্রতিষ্ঠা করেছেন ইনবক্স আইটি সলিউশনস এবং ইনবক্স একাডেমি যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীরা অনলাইন মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন।
পুরস্কার গ্রহণের পর আবু সায়েম বলেন,
“এই পুরস্কার আমার একার নয়, এটি ইনবক্স আইটি সল্যুশনস পরিবারের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার ফল। আমরা চাই বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে আরও এগিয়ে যাক এবং বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করুক।”
তিনি আরও জানান, তাঁর লক্ষ্য হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, যাতে তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং নিজেরাই পরবর্তী প্রজন্মের উদ্যোক্তা হয়ে উঠতে পারে।
প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে তার এই ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আবু সায়েম প্রমাণ করেছেন — গ্রামীণ প্রেক্ষাপট থেকেও বৈশ্বিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব, যদি থাকে নিষ্ঠা, সৃজনশীলতা ও নিরলস পরিশ্রম।