শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না: ডিএমপি

ডেস্ক রিপোর্ট / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দায়িত্ব পালন করার সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে দায়িত্ব পালনে মনোযোগ ব্যাহত হচ্ছে, সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে।

ডিএমপি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় কেবলমাত্র ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কোনো পুলিশ সদস্যের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে গণ্য হবে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ