শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

আহত ও শহিদ পরিবার ন্যায্য সম্মান ও সহায়তা পাবে

ডেস্ক নিউজ / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহিদ পরিবার ও সাতজন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্যদিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ নিয়ে ফেসবুক পোস্টে অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের প্রতি সম্মান অক্ষুণ্ন রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মজুর-মুটে-কুলি থেকে শুরু করে গার্মেন্ট কর্মী, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষ সব বাধা ছিন্ন করে অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে।’

নাহিদ বলেন, ‘অসংখ্য প্রাণহানির পাশাপাশি হাত-পা হারিয়ে অগণিত মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার থেকে শুরু হলো আহত ও শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম।’

আহত ও শহিদ পরিবারের প্রতি দৃঢ় আস্থা রেখে তিনি আরও বলেন, ‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জুলাইয়ের শহিদ ও আহতদের ন্যায্য সম্মাননা ও সহায়তা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ