শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী ট্যাক্সিচালক

ডেস্ক রিপোর্ট / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে কপাল খুলে গেলো প্রবাসী বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদারের। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক।

হারুন সরদার ‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে জিতলেন ২০ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবিতে সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে ৪৪ বছর বয়সী এ প্রবাসীর।

২০০৯ সালে আরব আমিরাত যান হারুন। ১৫ বছর ধরে শারজায় থাকছেন। সেখানে ট্যাক্সি চালান। প্রতি মাসেই আবুধাবির বিগ টিকেট লটারি কেটে আসছিলেন তিনি। অবশেষে সেই ভাগ্য খুলল এতদিন পর।

ওই বাংলাদেশি ছাড়াও ‘বিগ টিকেট’ লটারিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন।

শারজাহতে প্রবাসী আরেক বাংলাদেশি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। ‘বিগ উইন কনটেস্ট’ এ ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী দেড় লাখ দিরহাম, ১ লাখ ১০ হাজার দিরহাম ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।

অক্টোবরের গ্রান্ড প্রাইজ আড়াই কোটি দিরহাম কার ভাগ্যে রয়েছে, সেটি জানা যাবে ৩ নভেম্বর। সেদিন ওই লটারির ড্র হবে।

গ্রান্ড প্রাইজ ছাড়াও প্রতি সপ্তাহে পাঁচজনের প্রত্যেকে পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম সোনার বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ