শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ী-শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে টানা শাটডাউন কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত এ কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থলবন্দর। এতে সরকার দৈনিক প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রোববার (২৯ জুন) বিকেল ৩টা পর্যন্ত বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়।

তবে বন্দরের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

রোববার (২৯ জুন) সরেজমিনে দেখা যায়, বুড়িমারী কাস্টমস অফিস ও বন্দর এলাকায় নীরবতা বিরাজ করছে। ব্যস্ততম এ বন্দরে কর্মী ও পণ্যবাহী ট্রাকের দেখা মেলেনি। ভারতের বিপরীতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে শুল্কায়ন না হওয়ায় বুড়িমারী বন্দরের ইয়ার্ডে ভারত থেকে আসা ১৪টি পণ্যবাহী ট্রাক এবং রপ্তানি পণ্যবোঝাই দুটি ট্রাক তিন দিন ধরে আটকে রয়েছে। ফলে পরিবহন চালক ও সহকারীরা পড়েছেন নানা দুর্ভোগে।

স্থলবন্দরের পণ্য খালাস ও বোঝাই কাজে নিয়োজিত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় জীবিকা নির্বাহ নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

শ্রমিক মইদুল ইসলাম বলেন, কাস্টমের লোকজন কোনো কাজ করছেন না, এজন্য গাড়িও আসছে না। বন্দরে বসে আছি, কাজ না করলে সংসার চলবে কীভাবে?

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন কালবেলাকে বলেন, দুদিন ধরে কার্যক্রম পুরোপুরি বন্ধ। আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফের কাজ বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। দ্রুত এর সমাধান দরকার।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন কালবেলাকে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির কারণে শুল্কায়ন বন্ধ রয়েছে। কর্মসূচি প্রত্যাহার হলে পূর্বের মতো স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দরের এ অচলাবস্থা চলতে থাকলে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে সার্বিক বাণিজ্যচক্র। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে আশাবাদ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ