শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

আবারও সোহানের দুর্দান্ত ফিনিশিং; আফগানদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শারজাহতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের জন্ম দিয়ে আফগানিস্তানকে ২ উইকেটে হারাল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পর শেষ মুহূর্তের সোহানের দুর্দান্ত ফিনিশিংয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

শুক্রবার রাতে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (২) এবং সাইফ হাসানকে (১৮) হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী।

চতুর্থ উইকেটে এই জুটি ৫০ রান যোগ করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে জাকের (২৫ বলে ৩২) আউট হওয়ার পর আবারও পথ হারায় বাংলাদেশ। এরপর শামীম (৩৩), সাইফউদ্দিন (৪) ও রিশাদ (২) দ্রুত ফিরে গেলে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে দল।

শেষ মুহূর্তে জয়ের জন্য প্রয়োজন ছিল কঠিন সমীকরণ। তবে নবম উইকেটে নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল ৫৫ রান যোগ করে ভালো সূচনা এনে দেন। জাদরান ৩৮, সেদিকুল্লাহ ২৩ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রানের ইনিংস খেলেন। শেষদিকে মোহাম্মদ নবি (২০*) ও আজমতউল্লাহ ওমরজাইয়ের (১৯*) ব্যাটে ভর করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশের পক্ষে দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন পেসার শরিফুল ইসলাম।

সেইসাথে এই ম্যাচে ম্যাচসেরা ওই পঞ্চগড় এক্সপ্রেস শরীফুল ইসলামই হয়েছেন। দারুণ ফিনিশিং দেয়া সোহান পেয়েছেন গেম চেঞ্জারের খেতাব।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ