শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

আজ চাঁদ দেখা গেলে সৌদি আরবে আগামীকাল ঈদ

ডেস্ক নিউজ / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সৌদি আরবে পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর আগমনের ক্ষণগণনা চলছে। আজ শনিবার (২৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন সৌদির নাগরিকরা। এদিন দেশটিতে ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। এদিন সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। খবর গালফ নিউজের।

আজ শনিবার সন্ধ্যায় যদি দেখা মেলে সেই প্রতীক্ষিত চাঁদের, তবেই শেষ হবে সৌদির মুসলমানদের এক মাসের সিয়াম সাধনা, শুরু হবে উৎসবের আমেজ। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশটির মুসলমানরা।

এদিকে, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। আরবি মাসগুলো মূলত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার (২৭ মার্চ) জনসাধারণের প্রতি অনুরোধ জানান, যদি কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তা যেন নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করেন।

এ বছর ১ মার্চ থেকে সৌদি আরবসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়েছিল। ২৯তম দিনে চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রোজা পূর্ণ হবে। এতে ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে আজ চাঁদ দেখা গেলে এসব দেশে আগামীকাল রোববার খুশির ঈদ উদযাপিত হবে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়। রমজান ও ঈদের সমাপ্তির পর শুরু হয় ঈদুল আজহার অপেক্ষা। কিন্তু এখন সবার মনে একটাই আশা, আকাশে উঠুক শাওয়ালের নতুন চাঁদ, আসুক খুশির ঈদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ