শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

স্পোর্টস ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

শুরুতে কোনো দল আগ্রহ না দেখালেও অবশেষে আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে ভিত্তিমূল্যে দলে ভেড়াল এমআই এমিরেটস। আর তার দ্বিগুণ মূল্যে তাসকিনকে দলে ভেড়াল শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। তার আগে বুধবার (১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে নিলাম। যা সামনে রেখে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধন করার সুযোগ পেয়েছিলেন। সেখানে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন সাকিব ও তাসকিন।

এদিন নিলামের শুরুতে দুজনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। তবে শেষদিকে এসে দল পেলেন দুজনই। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভেড়াল এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে টানতে শারজাহ ওয়ারিয়র্সের খরচ ৮০ হাজার মার্কিন ডলার।

এ দুজনের বাইরে আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। নিলামের আগেই তিনি দল পেয়েছিলেন। তাকে আগেই নিবন্ধন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।

নতুন মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে আইএল টি-টোয়েন্টি সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে লিখেছে, ‘এসএসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিতেকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টুয়েন্টি লিগ হিসেবে অনুমোদন ও স্বীকৃতি দিয়েছে। এই মাইলফলক উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারে আইএলটি২০–এর প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ