শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অস্ত্রধারী দেখলেই এসএমজি দিয়ে ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

ডেস্ক রিপোর্ট / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি।

সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফা পৃথক নির্দেশনাতেই কমিশনার এই নির্দেশ দিয়েছেন। গত ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন খোন্দকারাবাদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন।

কমিশনারের বেতারবার্তায় এ আদেশের কথা নিশ্চিত করে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ‘কমিশনার মহোদয় বলেছেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’

এছাড়া কমিশনারের বার্তায় টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে ১৩টি করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বার্তায় তিনি পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধির বিধান স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সব দায়-দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন।

তিনি বলেন, ‘যেভাবে জনসংযোগে ঢুকে প্রকাশ্য গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটি নগরে পুলিশ থাকবে আবার সেই নগরের মানুষ নিরাপত্তাহীন থাকবে সেটা হতে পারে না। এই জন্য আজ থেকে টহল পুলিশের কাছ থেকে শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করা হচ্ছে। এর পরিবর্তে চায়না অটোমোটিভ সাব মেশিন গান বহন করবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলেই গুলি করবে। পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে।’

নাগরিক সমাজের একাংশ এই ধরনের কঠোর সিদ্ধান্তকে সমর্থন করলেও অন্যরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নির্দেশনায় অপব্যবহার ও নিরস্ত্র জনসাধারণের ওপর অতিরিক্ত বল প্রয়োগের সম্ভাব্য ঝুঁকি আছে। তারা নির্বিচারে গুলি কিংবা তাৎক্ষণিক বিচারের পথে চলে যাওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ