শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

খতনা অনুষ্ঠানের গান-বাজনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন

ডেস্ক রিপোর্ট / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় সুন্নতে খতনা অনুষ্ঠানের গান-বাজনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মধ্যরাতের এই ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (০৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামিরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইমরান মুন্সী কারারক্ষী হিসেবে গাজীপুরের কাশিমপুর কারাগারে চাকরি করেন। তার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল সোমবার (০৯ জুন) দুপুরে। সেই উপলক্ষে একদিন আগে থেকেই গোপিনাথপুর ও ছোট হামিরদী মধ্যবর্তী প্রাইমারী স্কুল মাঠে বাইরে থেকে শিল্পী এনে উচ্চস্বরে নাচগানের আয়োজন করেন।

এতে প্রতিবেশী ছোট হামিরদী গ্রামের দুলাল শেখের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। সেই জের ধরে ২ গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে গোপীনাথপুর গ্রামবাসী দুলাল শেখের বাড়ি ভাঙচুর ও লুট করলে গ্রামে-গ্রামে সংঘর্ষ শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

সংঘর্ষে উভয় গ্রামের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছোট হামিদদী গ্রামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মাতুব্বর, আজম, সোলেমান, আরিফ, বিকাশ, দুলাল শেখ, দোলা বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি দুই থেকে তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ