শিরোনাম
রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ঈদে কারাবন্দীদের জন্য বিশেষ আয়োজন; ৮টি গরু ও ১০টি খাসি কোরবানি

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সব কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ থেকে যেন বন্দিরাও বঞ্চিত না হন, সে লক্ষ্যেই নেওয়া হয় নানা উদ্যোগ।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য জবাই করা হয়েছে ৮টি গরু ও ১০টি খাসি। এই মাংস দিয়েই বন্দিদের জন্য বিশেষ ঈদীয় খাবারের ব্যবস্থা করা হয়।

বন্দিদের জন্য বিশেষ খাবার, আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানোর বাড়তি সুযোগ, উপহারসামগ্রী এবং নানা সাংস্কৃতিক আয়োজন—এসব কিছুই ছিল এবারের ঈদের দিনের পরিকল্পনায়।

কারা সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, “বন্দিদের ঈদের আনন্দে শরিক করতে শুক্রবার আমরা ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট বিতরণ করেছি। আজ জবাই করা পশুর মাংস দিয়ে দুপুরের খাবারে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সঙ্গে কোমল পানীয়, সালাদ ও মিষ্টান্ন।”

কারা জেলার এ কে এম মাসুদ জানান, “সকালের নাস্তায় বন্দিরা পেয়েছেন পায়েস ও মুড়ি। আর রাতের খাবারে থাকছে ভাত, মাছ ও আলুর দম।”

 

 

এদিকে, ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হয়েছে তিনটি জামাত—একটি বন্দিদের জন্য এবং বাকি দুটি কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের স্বজনদের পাঠানো বাড়ির রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।

ঢাকা বিভাগের কারা ডিআইজি মো. জাহাঙ্গীর কবির বলেন, “ঈদের তৃতীয় দিন আয়োজন করা হবে প্রিজন ম্যারাথন-২০২৫, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নেবেন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ