শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

রংপুরের পীরগাছায় তলিয়ে গেছে ৮৮ হেক্টর ফসলি জমি

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮৮ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকরা।

পীরগাছা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে- শাক-সবজি ১২ হেক্টর, ভুট্টা ২ হেক্টর, ধান ৩৭ দশমিক ৫ হেক্টর, পাট ১ দশমিক ৫ হেক্টর, বাদাম ৩০ হেক্টর ও মরিচ ৫ হেক্টর।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, তারা বাধ্য হয়ে অপরিপক্ব মরিচ, বাদাম ও সবজি উঠিয়ে নিচ্ছেন।

অনন্তরাম গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, অনেক কষ্টে ২০ শতক জমিতে মরিচ লাগিয়েছিলাম। দুই দিনের পানিতে গাছ ডুবে গেছে। তাই বাধ্য হয়ে গাছ তুলে ফেলেছি।

চালুনিয়া গ্রামের কৃষক হালিম মিয়া জানান, ধান পেকে গেছে, কিন্তু শ্রমিকের অভাবে কাটতে পারিনি। এখন বৃষ্টিতে ধান পানিতে তলিয়ে গেছে। অতিরিক্ত খরচ দিয়ে কাটতে হবে। লাভের চেয়ে লোকসানই হবে বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় জমিতে পানি থাকলে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দ্রুত জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও জানান, সার্বিকভাবে ৮৮ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে বলে আমরা নিরূপণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ