শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী …… রংপুরে এটিএম আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

 

     জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মনোনিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। যেহেতু গণভোটে সকল রাজনৈতিক দল রাজি হয়েছে, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী। আমরা মনেকরি গণভোট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। শনিবার (২২ নভেম্বর) সকালে বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে মোটরসাইকেল শোভাযাত্রায় বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতের ৫ দাবীর মধ্যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড একটি অন্যতম দাবী। এখনো প্রশাসনে অনেকে একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। সরকারী চাকুরী যারা করেন, তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমি সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছি। তরুণ প্রজন্মরা একটি বিপ্লব করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। আমি নির্বাচনী প্রচারণায় তরুন, নানা বয়সী মানুষসহ অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তাদের প্রতিশ্রæতি দিয়েছি, নির্বাচিত হলে এলাকার কাঙ্খিত উন্নয়ন করবো।
এ সময় প্রায় চার হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার সাহাপুর মাঠ থেকে শোডাউনটি বদরগঞ্জ উপজেলার শ্যামপুর, নাগেরহাট, পদাগঞ্জ, লোহানীপাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট, গোপীনাথপুরের বটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জের ইকরচালী, হাড়িয়ালকুঠি, শেখেরহাট হয়ে আবারও সাহাপুর মাঠে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ